ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাঁশ সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের 

    বাঁশ সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈদ্যুতিক লাইনের ওপর থেকে বাঁশ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল খান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউপিরর দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান ওই গ্রামের জাবেদ আলী খানের ছেলে।

    মৃতের ছেলে রেজাউল খান বলেন, বাড়ির পূর্ব পাশের সড়কের কাছে বাঁশ ঝাড়ের কয়েকটি বাঁশ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে থাকতে দেখে হাত দিয়ে তা সরাতে যান বাবা। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সড়কে পড়ে যান বাবা। এ সময় সড়কে চলাচল করা লোকজন দেখে ডাকাডাকি করলে বাবাকে উদ্ধার করে ঘরে নিয়ে যাই। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

    কর্তব্যরত চিকিৎসক মাহফুজা আক্তার অংকন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুমন মৃধা মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ