ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্ত শুরু

    পিরোজপুরে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্ত শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মাতৃসেবা ক্লিনিকের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছেন জেলা সিভিল সার্জন। পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শাকিল সরোয়ার ও একজন নার্স এই তদন্ত টিমে ছিলেন।

    মঙ্গলবার তিন সদস্যের তদন্ত প্রতিনিদি দল উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত প্রসূতির স্বামী মহিদুল, ক্লিনিকের দায়িত্বে থাকা কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের লিখিত বক্তব্য গ্রহণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বক্তব্য নেন তারা।

    গত ২৭ জুন দৈনিক পত্রিকায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ শিরোনামে সংবাদ ছাপানো হলে বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের নজরে আসে। পরে পিরোজপুর সিভিল সার্জনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

    এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল জানান, অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ শিরোনামে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ বিষয় তদন্ত করেছে।

    প্রসঙ্গগত, ২৪ জুন রাতে  উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মহিদুল হাওলাদারের প্রসূতি স্ত্রী নাসিমা বেগম প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আবাসিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাসপাতালটির সামনে থাকা মাতৃসেবা ক্লিনিকে তাকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শুরু করলে আধাঘন্টার মধ্যে রোগী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে পিরোজপুর সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ