ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

এমপিওভুক্ত হয়েছে ২ হাজার ৬১৬ প্রতিষ্ঠান

এমপিওভুক্ত হয়েছে ২ হাজার ৬১৬ প্রতিষ্ঠান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ তিন বছর পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বুধবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৬১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এসময় কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বিস্তারিত তুলে ধরবেন তিনি।

জানা যায়, চলতি বছরের মে মাসে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয় এবং তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।

এর আগে গত ৭ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এই কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন