ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় দুই হাজার অসহায় নারীকে ঈদ উপহার দিলেন এমপি জ্যাকব

    মনপুরায় দুই হাজার অসহায় নারীকে ঈদ উপহার দিলেন এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় দ্ইু হাজার অসহায় নারীদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

    বুধবার দুপুর ১ টায় হাজিরহাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এমপি জ্যাকবের পক্ষে শাড়ি বিতরন উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, হাজির হাট ইউপি চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ছালাহউদ্দিন, হাজিরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, সম্পাদক মো. মহিউদ্দিন, ছাত্রলীগ সভাপতি শামসুউদ্দিন সাগরসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

    এছাড়াও বুধবার বিকেলে ৪ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে এমপি জ্যাকবের উপহারের ৫শত শাড়ি বিতরন করা হয় ও পরদিন বৃহস্পতিবার ৩ নং উত্তর সাকুচিয়া ও ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৫ শত করে ১ হাজার শাড়ি বিতরণ করা হবে বলে জানান উপজেলা আ’লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ