ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পটুয়াখালীতে সালিশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

    পটুয়াখালীতে সালিশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ও সহ-সভাপতি মোশাররফ হোসেনের সমর্থকরা জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক করছিলেন। এ সময় দুপক্ষে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুমন, খোকন, জুয়েল, রিফাত খান, জসিম ফরাজি, আলী খা, রাহাত চৌকিদার, লাল মিয়াসহ ১০ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনো লিখত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ