ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় ৯ ট্রলার মালিককে জরিমানা

    কলাপাড়ায় ৯ ট্রলার মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৯টি ট্রলার মালিককে জরিমানা করা হয়েছে। প্রত্যেক ট্রলার মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    বুধবার দুপুরে কুয়াকাটা সী-বিচের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে ৯টি ট্রলারসহ জেলেদের আটক করে নৌ-পুলিশ। পরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আটক ট্রলার মালিকদের ৯০ হাজার টাকা জরিমানা করেন।

    কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএস আই মো. কামরুজ্জামান জানান, এসব ট্রলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন-মো. ইউসুফ হাওলাদার, মো. এলমে খা, মো. বেল্লাল মুন্সি, মো আব্দুল রাজ্জাক, মো. শাহ আলম হাওলাদার, মো. হাবিব হাওলাদার, মো. বাহাউদ্দিন মাঝি, মো. রিয়াজ হাং ও মো. হারুন হাং। তাদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে।

    এদিকে, মঙ্গলবার কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে দুটি মাছধরা ট্রলারসহ ১২ লাখ মিটার জাল ও ৩০০ কেজি সামদ্রিক মাছ জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ৩০ জেলেকে ৮৭ হাজার টাকা জরিমানা করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ