ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

    ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ফরম্যাটেই খেলতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে ১৬ জুলাই। এরপর ২০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

    ফিরে এসেও খুব বেশি বিশ্রাম পাওয়ার সুযোগ নেই ক্রিকেটারদের।  

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। সূচি এখনও আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ২৮ জুলাই হতে পারে প্রথম ওয়ানডে।  

    এরপর ৩০ জুলাই দ্বিতীয় ও ০১ আগস্ট তৃতীয় ম্যাচের সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। এই ফরম্যাটের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

    ওয়ানডে সিরিজ শেষ হওয়ার তিন দিন পর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচগুলো যথাক্রমে ৬ ও ৮ আগস্ট শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আগে এই সিরিজে টেস্ট খেলার কথা থাকলেও সেটির সম্ভাবনা প্রায় নেই।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ