ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে মৃত্যু ৩

    ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে মৃত্যু ৩
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াস এখনো তার পূর্ণ তাণ্ডব শুরু করেনি, কিন্তু বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

    ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ। মৃত তিন জনের মধ্যে দুইজন মারা গেছেন বজ্রাঘাতে, অপর একজন মারা গেছেন অতিবৃষ্টির ফলে দেয়াল ধ্বসের কারণে।

    পশ্চিমবঙ্গের দিঘায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের অবস্থা উত্তাল। দিঘার গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের পানি। পানি ঢুকছে মন্দারমণিতে। সেখানকার সমুদ্র সংলগ্ন দোকানসহ কয়েকটি হোটেলেও পানি ঢুকেছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ১০টি জেলায় সেনা নামানো হয়েছে।

    সকালেই ইয়াস আছড়ে পড়তে চলেছে ধামরা ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

    আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশার বেশিরাভাগ এলাকায় ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাবে। এছাড়া উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাসের সময় সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হতে পারে ২ থেকে ৪ মিটার পর্যন্ত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ