ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়া ইউএনও’র শুদ্ধাচার পুরস্কার লাভ

    ভান্ডারিয়া ইউএনও’র শুদ্ধাচার পুরস্কার লাভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার এবং সম্মাননা সনদ লাভ করেছেন।

    পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১ মোতাবেক শুদ্ধাচার ২০২১-২০২২ পুরস্কার প্রদান করা হয়। 

    এ উপলক্ষে বুধবার (৬জুলাই) পিরোজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের সার্বিক দিক বিবেচনায় জেলার ৭টি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী  ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। পরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌর প্রশাসক সীমা রানী ধর এর হাতে সম্মাননা পুরস্কার এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আযাদ, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন।

    পুরস্কার প্রাপ্তির পর সীমা রানী ধর জানান, এ অর্জনটি আমার ভবিষ্যত কর্মজীবনে আরো উৎসাহ প্রদান করবে। তিনি আরো জানান, আনোয়ার হোসেন মঞ্জু এমপি স্যার একজন জনবান্ধব মাণুষ হওয়ার কারনে এ উপজেলায় নির্বিঘ্নে কাজ করতে পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সামনে কাজ করতে পারব । এজন্য এমপি স্যারের পাশা পাশি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ