ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় আ'লীগ নেতার ভাইয়ের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন

    মঠবাড়িয়ায় আ'লীগ নেতার ভাইয়ের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ওয়ার্ড আ’লীগ নেতার ভাইয়ের ঘরে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঐ আ’লীগ নেতার বসত ঘর।

    বুধবার (৬ জুলাই) গভীর রাতে পৌর আ’লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বেপারীর ছোট ভাই অপুতোষ বেপারীর গো-খাদ্য (খড়) রাখা ঘরে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

    অপুতোষ বেপারী জানান, বুধবার রাতের শেষ দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে তার গো-খাদ্য (খড়) রাখা পাকা ঘরে অগুন ধরিয়ে দেয়। খড় পুড়ে আগুনের লেলিহানে ঘরের আড়া-বরেঙ্গা পুড়ে যায়। একই সাথে অগুনের লেলিহান পাকা দেয়ালের বাহিড়ে বেরুলে আমার টের পাই। এসময় আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রতিবেশীরা এগিয়ে না এলে হয়তো আমাদের বাড়ি-ঘর রক্ষা করতে পারতাম না। এ ঘটনায় থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। 

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ