আলোকসজ্জা নিষেধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সর্বত্র সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডশেডিং করা ছাড়া সেপ্টেম্বরের আগে বিদ্যুতের চলমান সংকট নিরসনের কোনো উপায় দেখছে না বলে জানিয়েছে সরকার।
এ প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, অফিস আদালতে এয়ারকন্ডিশনের টেম্পারেচার ২৫ ডিগ্রির নিচে রাখা, বিয়ের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করাসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
কী কী উদ্যোগ নিয়ে বিদ্যুতের ব্যবহার কমানো যায়, সেগুলো নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, ‘সরকারি অফিসের সময়সীমা কমিয়ে বা এগিয়ে আনা, সরকারি-বেসরকারি অফিসে এসির ব্যবহার ২৫ ডিগ্রির নিচে না নামানো, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এসির ব্যবহার কমানো, বিয়েসহ সামাজিক অনুষ্ঠানাদি সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপারিশ করা হবে।’
এএজে