ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ষাঁড়ের সঙ্গে খাসি ফ্রি

    ষাঁড়ের সঙ্গে খাসি ফ্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের-নাজিরপুর সড়কের পাঁচপাড়া হাটে ৩৫ মন ওজনের 'রাজাবাবু'র নামে একটি ষাঁড়ের সঙ্গে ৩০ কেজি ওজনে একটি খাসি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন এর মালিক।

    বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ওই বাজারে ষাঁড়টি বিক্রির জন্য এ ঘোষণা দেওয়া হয়।

    হাটে ষাঁড়টিকে দেখতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।
    এদিনে কোরবানীর জন্য গরু কিনতে আসা পিরোজপুরের স্কুল শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, পিরোজপুরের বিভিন্ন হাট-বাজারে এ পর্যন্ত দেখা বড় ষাঁড় 'রাজাবাবু'।

    বাগেরহাট থেকে আসা মো. মিজানুর রহমান নামে আরেক ক্রেতা জানান, ষাঁড়টির সঙ্গে যে খাসিটি ফ্রি দেওয়া হবে সেটিও বেশ বড় ও সুন্দর করে সাজানো হয়েছে।

    মালিক মোকলেসুর রহমান জানান, ষাঁড়টি বিক্রির জন্য দাম চাওয়া হয়েছে ১২ লাখ টাকা। ক্রেতারা সাড়ে ৮ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। ষাঁড়টি বিক্রি করতে তিনি চিতলমারি উপজেলার চরকচুরিয়া থেকে ওই বাজারে এসেছেন। গত ৩ বছর আগে পালনের উদ্দেশ্যে তিনি ষাঁড়টি কিনেছিল।

    তিনি আরও জানান, প্রতিদিন ষাঁড়টিকে ৮০০ থেকে ৯০০ টাকার বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়। এটি বিক্রির জন্য ক্রেতাদের আকর্ষণ করতে সঙ্গে ৩০ কেজি ওজনের একটি খাসি ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ষাঁড়টিকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে পালন করেছেন বলেও জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ