ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে ২৮ আগস্ট

    ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে ২৮ আগস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহুদিন। রাজনৈতিক কারণে দুই দেশের দূরত্ব বেড়েই চলেছে। ক্রিকেট বিশ্বের এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার এখন একমাত্র উপায় আইসিসির টুর্নামেন্ট।

    গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি-বাবর আজমরা। সেবার ভারতকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে যা পাকিস্তানের প্রথম জয়ও।

    তবে ২০২২ সালে অন্তত দু’বার যে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে তা নিশ্চিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার চোখ থাকবে দুই চিরশত্রুর দিকে। ২৩ অক্টোবর এমসিজিতে মুখোমুখি হবে দুই এশিয়ান পরাশক্তি।

    তার আগে এশিয়ান কাপেও দেখা হবে ভারত-পাকিস্তানের। আর সেই তারিখ হতে পারে ২৮ আগস্ট। বেশ কয়েকটি শ্রীলঙ্কান গণমাধ্যমের এমনটাই দাবি।

    এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অস্ট্রেলিয়ার মাটিতে সীমিত ওভারের বিশ্বকাপকে সামনে থাকায় ২০ ওভারের লড়াইয়ে নামবে এশিয়ার দেশগুলো। শ্রীলঙ্কার মাটিতে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াই।

    শ্রীলঙ্কান গণমাধ্যমের বরাতে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমও জানিয়েছে, ভারত-পাকিস্তানের দেখা হতে যাচ্ছে এশিয়া কাপের উদ্বোধনীর পরদিন। তবে এই আসরের সূচি এখনো চূড়ান্ত হয়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ