ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দৌলতখানে গরু কিনতে গিয়ে যুবক নিখোঁজ: সন্ধান চেয়ে মানববন্ধন

    দৌলতখানে গরু কিনতে গিয়ে যুবক নিখোঁজ: সন্ধান চেয়ে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আব্দুল হামিদের ছেলে হাফেজ ইকবাল হোসাইন (৩৫) গত মঙ্গলবার দুপুর তিনটার দিকে কোরবানির গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।  আর সে বাড়ি ফেরেনি। ওই দিন দৌলতখান বাজারে কোরবানির  পশুর হাট বসেছিলো।  

    নিখোঁজের ৩দিন পরপরও ছেলের সন্ধান না পেয়ে গত বুধবার দৌলতখান থানায় সাধারাণ ডায়েরি করে পরিবার। ডায়েরি  নম্বর ২৪০।  

    নিখোঁজ  ইকবালের  পিতা হাফেজ আব্দুল হামিদ জানান, গরু কেনার জন্য দৌলতখান বাজারের উদ্দেশ্যে ইকবাল বাসা থেকে বের হয় । এরপর থেকে তার কোনো খোঁজ  নেই । তার ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে।  আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। 

    এদিকে শুক্রবার বাদ জুমা হাফেজ ইকবালের সন্ধান চেয়ে  মানববন্ধন  করেছে স্থানীয়রা। মানববন্ধনে  হাফেজ আব্দুল হামিদ হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভোলার পুলিশ সুপারসহ  প্রশাসনের সহযোগিতার আবেদন জানান।  

    দৌলতখান থানার অফিসার ইনচার্জ  (ওসি) বজলার রহমান জানান, জিডির আলোকে তদন্ত চলছে। তাছাড়াও ওই ব্যক্তির খোঁজ চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ