ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় সাড়ে ১৭ মণ ওজনের বলরাম আড়াইলাখে বিক্রি

    মনপুরায় সাড়ে ১৭ মণ ওজনের বলরাম আড়াইলাখে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় বলরাম নামে ৭০০ কেজি (সাড়ে ১৭ মণ) ওজনের কালো রংয়ের একটি মহিষ আড়াইলাখে বিক্রি করা হয়। এটি ক্রস মুরা জাতের। মহিষটি সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরীর ওশেন ফ্রন্ট লিমিটেডের মহিষের খামারে বেড়ে ওঠে। এতবড় ও এত ওজনের মহিষ কারও কাছে নেই বলে দাবী করেন তিনি। 

    শুক্রবার সকালে ১০ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের বিচ্ছিন্ন ডালচরে ওশেন ফ্রন্ট লিমিটেডের খামার থেকে বলরাম মহিষটি কোরবানী দেওয়ার জন্য অড়াইলাখে ক্রয় করেন এ.কে.এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হাওলাদার। 

    পরে দুপুরে মহিষটি ট্রলারেযোগে উপজেলার সোনারচর ফিরোজ হাওলাদারের মমতাজ ভিলায় আনলে মহিষটি দেখার জন্য উপচে পড়ে সাধারন মানুষ।

    এলাকার কৃষক ও গরু-মহিষের একাধিক খামারি জানান, সাধারনত মহিষ ২শ থেকে ৩শ কেজি হয়। এতবড় মহিষ তারা কোনদিন দেখেনি।

    মহিষ খামারের মালিক সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরী জানান, মহিষটি ছয় বছর পূর্বে বাগেরহাট থেকে ৩৪ হাজার টাকায় ক্রয় করেন। তার খামারে লালন পালন করার পর এটি ৭শ কেজি ওজন হয়। খামারে ৩শ মহিষ আছে বলে জানান তিনি।

    এই ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল জানান, মহিষটি ক্রস মুরা জাতের। এটির ওজন ৭শ কেজি। এই জাতের ও এত ওজনের মহিষ দেশের কোথাও কোন খামারির কাছে নেই।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ