ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরে আইনজীবী সহকারীর মৃত্যু

    চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরে আইনজীবী সহকারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় মো. তাজ উদ্দিন শেখ (৩২) নামের এক আইনজীবী সহকারীকে পিটিয়ে গুরুতর আহত করার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

    বৃহস্পতিবার রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলিয়ারী কদমতলা গ্রামের মো. শহিদুল ইসলাম (ছালাম) শেখের ছেলে তাজ। তিনি পিরোজপুর জজ আদালতে আইনজীবী সহকারী হিসাবে কাজ করতেন। 

    নিহতের চাচাতো ভাই মো. লিটন শেখ জানান, গত সোমবার বিকালে তিনি আদালত থেকে অটো রিক্সায় করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শহরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটো রিক্সা ষ্ট্যান্ডে পৌঁছলে অটো রিক্সার ড্রাইভারের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কবিতর্ক হয়। এসময় ওই ষ্ট্যান্ডে থাকা স্থানীয় দুই যুবক তাকে বেধম মারপিট করেন। 

    এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার খুলনায় ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। 

    সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুরে নিহতের পিতা মো. শহিদুল ইসলাম (ছালাম) বাদী হয়ে হামলা ও মারপিটের অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটিই হত্যা মামলা হিসাবে নেয়া হবে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ