ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কামরান আকমলের কোরবানির ছাগল চুরি

    কামরান আকমলের কোরবানির ছাগল চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহার আগে দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক জাতীয় ক্রিকেটার কামরান আকমল। বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে কোরবানির জন্য কিনে রাখা কামরান আকমলের ছাগল।

    লাহোরে একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে থাকেন কামরান আকমল। সেই সোসাইটির অধীনেই সাদা কাপড় দিয়ে প্যান্ডেল বানিয়ে একসঙ্গে রাখা হয়েছে কোরবানির জন্য কিনে রাখা পশু।

    সেখান থেকেই চুরি হয়ে গেছে কামরানের একটি ছাগল। স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামিটিই চুরি হয়ে গেছে।

    কোরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে।

    কামরান আকমলের বাবা বলেছেন, ‘এবার কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলাম আমরা। চোরের দল সবচেয়ে দামি ছাগল, যেটি ৯০ হাজার রুপিতে কিনেছিলাম- সেটি চুরি করে নিয়ে গেছে।’

    এদিকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে চোরের দলকে পাকড়াও করে চুরি হয়ে যাওয়া কোরবানির ছাগলটি ফিরিয়ে আনা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ