ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • সর্তকতার মধ্যে চলছে কীর্তনখোলায়  ট্রলার ও স্পিডবোট

     সর্তকতার মধ্যে চলছে কীর্তনখোলায়  ট্রলার ও স্পিডবোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ণিমার প্রভাবে এমনিতেই কীর্তনখোলায় জোয়ার। তার ওপর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। সব মিলিয়ে মঙ্গলবার থেকেই উত্তাল কীর্তনখোলা। এর মধ্যে  যাত্রী নিয়ে চলাচল করছে  ট্রলার ও স্পিডবোট। 

    বুধবার সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে । নদীবন্দরসংলগ্ন খেয়াঘাট থে‌কে চরকাউয়ার দিকে অ‌তি‌রিক্ত যাত্রী নিয়ে চলতে দেখা গে‌ছে ঐ নৌযান। 

    ঝুঁ‌কি নিয়ে কেন তারা নদীতে নামছে, জানতে চাইলে ট্রলারচালক লিটন ব‌লেন, কেউ ট্রলার চালাই‌তে মানা ক‌রে নাই। তাই চালাই‌তে‌ছি।’ আরেক ট্রলারচালক মাইদুল ব‌লেন, ‘ট্রলার চালাই‌লে সমস্যা হয় না। কো‌নো ঝা‌মেলা নাই।’

    ব‌রিশাল নৌ সদর থানার উপপ‌রিদর্শক অ‌লোক চৌধুরী ব‌লেন, ‘আমা‌দের নজরদা‌রি র‌য়ে‌ছে। বিষয়‌টি খোঁজখবর নি‌চ্ছি।’

    প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার থেকেই নদীতে যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কীর্তনখোলায় সেই নিষেধাজ্ঞা মানছে না ট্রলার ও স্পিডবোটচালকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ