ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

কর্মজীবন শেষে অবসরে গেলেন ড. হারুন- অর-রশিদ বিশ্বাস

কর্মজীবন শেষে অবসরে গেলেন ড. হারুন- অর-রশিদ বিশ্বাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. হারুন- অর-রশিদ বিশ্বাস। শুক্রবার (৮ জুলাই) ছিল তার চাকরি জীবনের শেষ দিন।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে থাকাবস্থায় অবসর গ্রহণ করেছেন। এর আগে গত ৬ জুলাই ড. হারুন-অর-রশিদ বিশ্বাসকে সমবায় অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়।

জানা গেছে, ‘ড. হারুন অর রশিদ বিশ্বাস বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের কৃতি সন্তান। তার ভাই মন্টু বিশ্বাস ওই ইউনিয়নের চেয়ারম্যান। ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন হারুন অর রশিদ বিশ্বাস।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন