ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাউফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন 

    বাউফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনকে কেন্দ্র করে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মহসীনের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বাউফল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    বেলা সাড়ে ১১ টার দিকে ‘নাজিরপুর ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ’ এর ব্যানারে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে রামনগর তাতেরকাঠী গ্রামে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।

    গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে নাজিরপুর তাঁতেরকাঠী গ্রামে  চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মহসীন হামলার শিকার হয়ে আহত হন। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত অন্য চেয়ারম্যান প্রার্থীরা।

    সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীন তাঁর লিখিত বক্তব্যে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম ফারুক নির্বাচরণী আচরনবিধি মানছেন না। তাঁর লোকজন প্রায়ই ২০-৫০ টি মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন করে আসছে। তাঁদের প্রকাশ্য ঘোষণা নির্বাচনে আমাকে মাঠে থাকতে দিবে না। নির্বাচনের তিন দিন আগে বহিরাগতদের দিয়ে ভোটকেন্দ্র এলাকা দখল করে নিবে। আমার কোনো এজেন্ট দিতে দিবে না, নির্বাচনের দিন ওপেনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এতে আমার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারেরা ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত।

    তিনি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ ভোট দানের নিশ্চয়তার লক্ষে প্রত্যেক কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের জেলা শহর থেকে নিয়োগ দেওয়াসহ নির্বাচনের অন্তত তিন দিন আগ থেকে প্রত্যেক ভোট কেন্দ্র এলাকায় দুজন করে ম্যাজিষ্ট্রেট, পর্যাপ্ত পুলিশ দেওয়ার দাবি জানান।

    এদিকে এসএম মহসীনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইনজীবী মো. এনামুল হক। তিনি বলেন,‘এটা কেমন গণতন্ত্র?  আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচন করলে তাঁর ওপর হামলা হবে? এ নিয়ে আমি শঙ্কিত।’

    এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘তাঁর (মহসীন) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’ তিনি আরও বলেন,ওই হামলার ঘটনার জেরে আরও একটি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও মামলা হয়েছে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ