ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

দেশে করোনায় ৩ জনের মৃত্যু 

দেশে করোনায় ৩ জনের মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৯৮ জনে। একই সময়ে ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন করোনা রোগী শনাক্ত হলো।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু এবং এক হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়।

শনিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬০২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার ২ জন এবং বরিশালের একজন। এদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন