ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

    আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের ক্যারিবীয় সফরটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটিও খুইয়েছে সফরকারীরা। এবার লড়াই ওয়ানডে সিরিজের। 

    রবিবার গায়নার প্রভিডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে কেমন হতে পারে টাইগারদের প্রথম ওয়ানডে একাদশ?

    নির্ধারিতভাবেই গোটা ওয়ানডে সিরিজে নেই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটি নিয়েছেন তিনি। তার বদলে তামিম ইকবালের নেতৃত্বে আজ একাদশে ঠাঁই হতে পারে নাজমুল হোসেন শান্তর। ওপেনিংয়ে দেখা যেতে পারে উইন্ডিজ সফরে যোগ দেওয়া এনামুল হক বিজয়কে। দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেনকেও দেখা যেতে পারে।
    সাকিবের বদলে স্পিনে ছড়ি ঘুড়াতে পারেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান তো আছেনই। শরিফুল ইসলামের বদলে তাসকিন আহমেদকে দেখা যেতে পারে। আর কিপিংয়ে যথারীতি থাকবেন নুরুল হাসান সোহান। আর ব্যাটিং স্তম্ভ হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।

    বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
    তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (ওপেনার), নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার) নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ