ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
  • আরও ৯ দিনের রিমান্ডে বাবুনগরীর প্রেস সচিব 

    আরও ৯ দিনের রিমান্ডে বাবুনগরীর প্রেস সচিব 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজত ইসলাম বাংলাদেশ বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম ও প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকীকে আরও ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার বিকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শুনানি শেষে এ আদেশ দেন।

    চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ইনামুল হাসান ফারুকীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় ১০ দিন করে আদালতে ২০ দিন রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক মামলায় ৫ দিন ও আরেকটিতে ৪ দিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ২১ মে রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তিনি তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে আসছিলেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে র‌্যাব তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে।

    গ্রেফতারকৃত ইনআমুল উক্ত জেলার চাটখীল থানার খিলপাড়া পূর্ব সানোখালী এলাকার মাওলানা ওমর ফারুকের পুত্র। তিনি বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। এ ছাড়া তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

    গ্রেফতার ইনআমুলের বিরুদ্ধে হেফাজতের প্রতিষ্ঠাতা ও সাবেক আমির আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা ও গত ২৬ মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ দুইটি মামলার আসামি। ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

    প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকারমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে গত ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। পরে মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর অগ্নিসংযোগ করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ