ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সিপিএল খেলবেন সাকিব

    সিপিএল খেলবেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন, এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

    আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।

    এরই মধ্যে সিপিএল খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    সাকিব সিপিএলে যোগ দিবেন এশিয়া কাপের (সম্ভাব্য সূচি ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর) পর। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি হতে পারে সাকিবের প্রস্তুতির দারুণ মঞ্চ।

    এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপাও জেতেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ