ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ীকে এমপি জ্যাকবের অনুদান

    মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ীকে এমপি জ্যাকবের অনুদান
    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ‍আর্থিক অনুদান প্রদান করেন ‍উপজেলা চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

    মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন এমপি জ্যাকব। অনুদানের টাকা ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীসহ আ’লীগের নেতৃবৃন্দ।

    এর আগে ঈদের দ্বিতীয় দিন সোমবার বিকেল ৪ টার সময় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    তখন ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আবু সাইদুজ্জামান জানিয়েছিলেন, রাকিবের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    তবে ওই রাতে আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে যায়। তিনিসহ ব্যবসায়ীরা অভিযোগ করেন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরী করে আসায় ব্যবসায়ীদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

    এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনার পাশপাশি তাৎক্ষনিক অনুদান ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব- এমপি।

    ঘোষণা অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রিপন, মো. আব্বাস, মো. মিজানের, মো. রাসেল, মো. জিহাদ, মোঃ রাকিব, মো. খোকনের, মো. ছাইফুল, মো. জাবেদ, নুরুজ্জামান ফরাজী, আইয়ুব আলী ও মো. জামালউদ্দিনসহ প্রত্যেককে দশ হাজার টাকা দেয়া হয়েছে।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ম সম্পাদক মজনু ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেদ মোল্লা, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, উল্টর সাকুচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ কাজী, আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার সহ অন্যান্যরা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ