ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো- শান্ত গাজী (৮) ও মো. তাসরিফ খান (৩)। শান্ত গাজী বাউফল কালাইয়া এলাকার বাসিন্দা জামাল গাজীর ছেলে। মূলত তারা দশমিনায় বেরাতে এসেছিল।

    অপর জন মো. তাসরিফ খান একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বড় খান বাড়ির মো. তৌহিদ খানের ছেলে।

    নিহত তাসরিফের এর দাদা মো. সরোয়ার খান জানান, বুধবার সকালে সবার চোখের আড়ালে তাসরিফ নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    দশমিনা হাসপাতালের টিআই ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আজ স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডোবা দুই শিশুকে নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ