ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন : পীর চরমোনাই

    নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন : পীর চরমোনাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এ স্লোগানটি পুরোপুরি সঠিক নয় বরং সুশিক্ষা তথা নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড। 

    তিনি বলেন, নৈতিক শিক্ষার অভাবে উচ্চশিক্ষিত হয়েও অনেকেই আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। একারণে দেশ দুর্নীতে বার বার চ্যাম্পিয়ন হয়। 

    তিনি জোর দিয়ে বলেন, নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ এবং জাতি গড়া সম্ভব। এজন্য শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 

    বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।

    পীর চরমোনাই বলেন, ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। শুধু সিলেবাসে থাকলেই হবে না, বরং পাবলিক পরীক্ষায়ও ইসলামী শিক্ষা পরীক্ষা হতে হবে। ইসলামী শিক্ষা সিলেবাসে রাখলেও সরকার বোর্ড পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়ে গুরুত্বহীন করে দিয়েছে।

    তিনি বলেন, ইসলাম বিদ্বেষী চক্র বাংলাদেশের শিক্ষাব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা মাইনাস করার ষড়যন্ত্র করছে। সুকৌশলে সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি অবলম্বনে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। মুসলিম অধ্যুষিত এদেশে ধর্মীয় শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাদ দেওয়ার নীতি থেকে ফিরে আসতে হবে। 

    তিনি বলেন, বোর্ড পরীক্ষা ইসলামী শিক্ষাসহ সকল ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সকল শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সকল পাঠ অপসারণ করতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ