ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কোটি টাকা আত্মসাতের অভিযোগে গলাচিপায় বিক্ষোভ 

    কোটি টাকা আত্মসাতের অভিযোগে গলাচিপায় বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যামাজন ইমপেরিয়াল ক্রাউন কোম্পানি নামে অখ্যাত এক অ্যাপসের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চরবিশ্বাস বুধবারিয়া বাজারে বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ভুক্তভোগী পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাহতাব হোসেন, নবাব আকন, টুলটুল সরদার, মেহেদী হাসান, আনোয়ার গাজী, সফি হাওলাদার ও আবদুর রাজ্জাক।    

    মানববন্ধনে বক্তারা প্রতারক চক্রের কাছ থেকে গচ্ছিত টাকাগুলো আদায় করা জন্য প্রশাসনের কাছে দাবি জানান। পাশাপাশি গ্রেফতার হওয়া প্রতারক চক্রের মূল হোতা মহিবুল্লাহ শুভসহ প্রতারণার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।
    উল্লেখ্য, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নে গত তিন মাস ধরে অ্যামাজন ইমপেরিয়াল ক্রাউন কোম্পানির অখ্যাত অ্যাপস এর মাধ্যমে একটি প্রতারক চক্র ১০ হাজার পরিবারের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ঈদের তিন দিন আগে অ্যাপসটি বন্ধ করে দিয়ে চক্রটি উধাও হয়েছে। 

    এ ঘটনায় গত ১১ জুলাই উত্তর চরবিশ্বাস গ্রামের মহিবুল্লাহ শুভ (২৫), জুয়েল (৩০), নাজিম (৩৫) ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ প্রধান আসামি মহিবুল্লাহ শুভকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ