ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
  • তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না: কৃষিমন্ত্রী

    তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না: কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

    বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যতই এ (তত্ত্বাবধায়ক সরকার) নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই।’

    তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ