ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৭ দস্যু আটক

    কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৭ দস্যু আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের বোর পয়েন্ট এলাকায় বিদেশি একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাত দস্যুকে আটক করেছে বলে দাবি কোস্ট গার্ডের।

    কোস্ট গার্ডের দাবি আটক করা ব্যক্তিদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটক দস্যুদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

    আটক করা ব্যক্তিরা হলো মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের হারুন (৪৫) এবং চিলা ইউনিয়নের কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)।

    মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি ব্লু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। ওই সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। এরপর খবর পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন কোকিলমনি স্টেশন এবং দুবলা আউটপোস্টের দুটি দল বিদেশি জাহাজটির উদ্দেশে রওনা হয়ে যায়। সেখানে পৌঁছে কোস্ট গার্ড সদস্যেরা দস্যুদের ট্রলারটি ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

    পরে বিদেশি জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে কোস্ট গার্ডের জাহাজ তামজিদের নেতৃত্বে তিনটি অপারেশন দল অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের বোর পয়েন্টসংলগ্ন সুন্দরবনের কৈখালী এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় ওই ট্রলারটিসহ সাত দস্যুকে আটক করা হয়।

    আজ বৃহস্পতিবার ভোরে ট্রলারসহ আটক দস্যুদের দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। এখান থেকে তাদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ