ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় হরিণের মাংসসহ দুই শিকারি আটক

    মনপুরায় হরিণের মাংসসহ দুই শিকারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জবাইকৃত ৮ কেজি হরিণের মাংস সহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ। পরে দুই হরিণ শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে বনবিভাগ। 

    বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চল থেকে আটক করে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মো. আব্বাস আলীর নের্তৃত্বে বনবিভাগের একটি টিম। 

    পরে শুক্রবার সকাল ১০ টায় আটকৃতদের মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন, মো. আরিফ ও মো. শাকিল। 

    এদের বাড়ি উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দাসেরহাট গ্রামে। পঁচাকোড়ালিয়া বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ আব্বাস আলী জানান, গোপন খবরে চরপিয়ালে বনবিভাগের সংরক্ষিত বনে অভিযান চালিয়ে জবাইকৃত ৮ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়। পরে আটককৃতদের মনপুরা বনবিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেওয়া হয়। 

    এব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে আটকৃত দুই শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষন ও নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ