ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পটুয়াখালীতে নদীতে গড়িয়ে পড়ে শিশু নিখোঁজ

    পটুয়াখালীতে নদীতে গড়িয়ে পড়ে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর লোহালিয়া-গলাচিপা নদীর কলাগাছিয়া এলাকায় বাড়ির উঠানের কাছ থেকে পরিবারের সবার সামনে নদীতে গড়িয়ে পড়ে মাহমুদুল (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

    শুক্রবার (১৫ জুলাই) দুপুরের দিকে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ভাজ্ঞুলিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিখোঁজ মাহমুদুল গলাচিপা উপজেলার কলাগাছিয়া ভাজ্ঞুলিকান্দা এলাকার মো. সাইদুল হাওলাদারের ছেলে।

    মাহমুদুলের মামা রেজাউল হাওলাদার জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে সবাই বসে ছিলেন। তখন হঠাৎ করে মাহমুদুল নদীর পাড় থেকে গড়িয়ে পড়ে পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী মাহমুদুলকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

    কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মাইনুল সিকদার জানান, সাড়ে ৩ বছরের একটি বাচ্চা নদীতে পড়ে গেছে বলে ফোন করে আমাকে জানান শিশুটির পরিবার। আমি দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে ঘটনা স্থানে পৌঁছাই। তারা সকাল থেকেই স্থানীয়দের সহায়তা নিয়ে মাহমুদুলকে খোঁজাখুজিঁ করছেন।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে। সকাল থেকেই শিশুটিকে খোঁজা হচ্ছে।

    ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ