ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

    মোংলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের একটি বাড়ির খোপ থেকে অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট।

    শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বনসংলগ্ন কচুবুনিয়া গ্রামের ইউসুফ গাজীর  বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন ভিটিআরটি সদস্যরা। খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।

    অজগরটি খোপে থাকা তিনটি পাতিহাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক ইউসুফ গাজী বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে ভিটিয়ারটির সদস্যদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।’

    বরইতলা বন টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ