ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাঙ্গাবালীতে দুই শিশুকে যৌন নির্যাতন, যুবক আটক

    রাঙ্গাবালীতে দুই শিশুকে যৌন নির্যাতন, যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবলু ফরাজী (২৬) নামে এক যুবককে শনিবার দুপুরে আটক করা হয়েছে। 

    অভিযোগে জানা গেছে, যৌন নির্যাতনের শিকার ওই দুই শিশুর একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স ৮ বছর। তারা পরিবারের সঙ্গে উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করত।  ঈদুল আজহার দিন দুপুরে ওই আশ্রয়ণ প্রকল্পেরই একটি কক্ষে নিয়ে তাদের যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে তাদের পরিবার। 

    যৌন নির্যাতনের শিকার দুই শিশুর পরিবারের অভিযোগ, ঘটনার দিন গাছতলায় খেলাধুলা করছিল ওই দুই শিশু। এ সময় ‘মোজো’ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাবলু ডেকে নিয়ে যায়। পরে আশ্রয়ণ প্রকল্পের ২৯/৫ নম্বর কক্ষে নিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় যৌন নির্যাতন করে। 

    স্থানীয়রা জানান, এ ঘটনার পর ওই দিন বিকালে স্থানীয় জাকির সরদার ঘরোয়া সালিশ বসিয়ে বাবলুকে জুতাপেটা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এদিকে লোকলজ্জায় দুই শিশুর পরিবারও নিশ্চুপ ছিল। 

    কিন্তু ঘটনার কয়েক দিন পর ওই দুই শিশু শারীরিকভাবে অসুস্থবোধ করলে বিষয়টি জানাজানি হয়। বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন শনিবার (ঘটনার ছয় দিন পর) বাবলুকে আটকে চরমোন্তাজ তদন্তকেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করে।    

    জানা গেছে, আটক বাবলু এক সন্তানের জনক। তার বসবাস চরলক্ষ্মী আশ্রয়ণ প্রকল্পে। সে মৃত আব্দুর রশিদ ফরাজীর ছেলে। সে পেশায় একজন জেলে। 

    চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ