ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাউফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বোনকে শ্লীলতাহানি

    বাউফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বোনকে শ্লীলতাহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে মোসা. বিউটি আক্তার (৩৫) নামে এক নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শ্লীলতাহানি করে চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    আজ শনিবার বিকেল চারটার দিকে বড় ডালিমা স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ এলাকায় ওই ঘটনা ঘটে।

    বিউটি আক্তার চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম মহসীনের ছোট বোন।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য মতে, আজ বিকেল বেলা বড় ডালিমা স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ এলাকায় চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন বিউটি আক্তারের নেতৃত্বে ১০-১২ জনের একটি নারী দল। বিকেল চারটার দিকে স্থানীয় মো. বাবু তালুকদার (৩৮) নামে এক যুবক ওই প্রচারণায় বাধা দেয়। প্রতিবাদ করায় বিউটি আক্তারকে ধাক্কা দেয় ও শ্লীলতাহানি করে গলায় থাকা চেইন ছিনিয়ে নিয়ে যায় বাবু। বাবু আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের সক্রিয় কর্মী।

    এ বিষয়ে জানার জন্য বাবুর মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি শপথ নেওয়ার আগেই ১৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৩ মার্চ ষ্ট্রোক করে মারা যান একই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মিজানুর রহমান ওরফে জাহাঙ্গীর। এ কারণে ওই শুন্য দুটি পদে উপনির্বাচন হচ্ছে। আগামি ২৭ জুলাই নির্বাচনের দিন ধার্য রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ