ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আওয়ামী লীগকে সাবধান করলেন মেনন

    আওয়ামী লীগকে সাবধান করলেন মেনন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে তাদের মূল কারণ ছিল ধর্ম নিরপেক্ষতা। তার দালিলিক প্রমাণ রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর পাকিস্তান থেকে মন্তব্য করা হয়েছিল- এটা (বাংলাদেশ) ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ। তার পরবর্তী সব ঘটনা আমরা জানি।’

    তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সাবধান করে বলতে চাই, নিশ্চই আমরা চাইবো সেই ঘটনা আর না ঘটুক। কিন্তু চারিদিকের যে ষড়যন্ত্র আমরা দেখছি, যাদের নিয়ে তোষামোদ করছি, যাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছি; তা কিন্তু তারা ঘটাবে এবং সেটি হবে অত্যন্ত নৃশংস।’

    আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগকে সাবধান করে এসব কথা বলেন মেনন।

    নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনা প্রসঙ্গে মেনন বলেন, ‘আজ আমি এখানে বিক্ষুব্ধ মন নিয়ে হাজির হয়েছি। আমি মনে করেছিলাম, কিছুদিন আগে নড়াইল কলেজে যে ঘটনা ঘটেছিল, তা হয়তো ওই কলেজে দলাদলিকে কেন্দ্র করে। কিন্তু একই জেলায় গতকালের আরেক ঘটনার পর মনে হচ্ছে পুরো বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। যাতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ভেঙে যায়।’

    আলোচনা সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মূল নিবন্ধ উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। সভায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ