ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু

    চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে পুকুরে পরে দুই কন্যা শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।

    নিহত শিশু ফাতেমা(৪) টাংগাইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মো.মতিনের মেয়ে ও  শোহানা(৫)  দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ফজলুর মেয়ে। ‍এদের মধ্যে  ফাতেমা তার নানা বাড়িতে বেড়াতে ‍এসেছে বলে জানা গেছে।  নিহতরা সম্পর্কে  আপন খাল‍া-বোনজি।


    পরিবার সদস্যরা জানান,শনিবার সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনজি খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে। স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নায় রোল পড়ে যায়।

    দক্ষিণ আইচা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, দুই শিশুর মৃত্যুর খবরে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ