ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গলাচিপায় জমি আত্মসাতের অপচেষ্টার প্রতিবাদে  মানববন্ধন

    গলাচিপায় জমি আত্মসাতের অপচেষ্টার প্রতিবাদে  মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জালিয়াত চক্রের মূল হোতা ভূমিদস্যু নজরুল ইসলাম কর্তৃক শতাধিক পরিবারের বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে অসহায় হতদরিদ্র পরিবারের জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে।

    শনিবার বেলা ১১টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস আমগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন মাইয়ার চর এলাকায় বন্দোবস্তকৃত জমির প্রতারিত হতদরিদ্র পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভুক্তভোগী আনোয়ার হোসেন মৃধা, মন্নান মাতবর, শামসুল হাওলাদার, ওয়াজেদ আকন, শাহিনুর বেগম ও রুমা বেগম।

    মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ভূমিদস্যু নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে অসহায় হতদরিদ্র পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে।

    উল্লেখ্য, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভূমিহীন হতদরিদ্র শতাধিক পরিবার মাইয়ার চরে ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে সরকারি খাস জমি বন্দোবস্ত নেয় এবং ভোগদখল করে। 

    সম্প্রতি স্থানীয় ভূমিদস্যু নজরুল ইসলাম বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ভুক্তভোগী পরিবারগুলোকে সেখান থেকে উৎখাত করার জন্য জোরপূর্বক মাছের ঘের করার অপচেষ্টা চালাচ্ছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ