ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কুয়াকাটায় পর্যটকের ওপর হামলা, আহত ৩

    কুয়াকাটায় পর্যটকের ওপর হামলা, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় বাস শ্রমিকদের হামলায় ৩ পর্যটক আহত হন। এসময় স্বর্ণালংকার কেড়ে নেওয়ার পাশাপাশি ভিডিও করার অপরাধে পর্যটকের মোবাইলও ভেঙ্গে ফেলে তারা। 

    জানা যায়, নরসিংদীর বাবুর হাট থেকে আসা রুবেল নামের এক ব্যবসায়ী তার পরিবারের আট সদস্যকে নিয়ে বরিশাল থেকে বাসে কুয়াকাটায় আসেন। পথিমধ্যে বাসের ভেতর দাঁড়িয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের কর্মীরা রুবেলের পাশাপাশি তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা করেন।

    রুবেল জানান, তারা বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ‘ছন্দা’ নামের (পটুয়াখালী-ব-৩১-০০৪৫) বাসে ওঠেন। পথিমধ্যে রুবেলের সঙ্গে থাকা তার শিশু সন্তান অসুস্থ হয়ে পড়লে তার নির্ধারিত সিটে ওই শিশুকে শুইয়ে রেখে নিজে দাঁড়িয়ে থাকেন। এসময় বাসের এক কর্মী এসে দাঁড়িয়ে থাকলে একজনের বাড়তি ভাড়া গুনতে হবে বলে উচ্চবাক্য বিনিময় করেন। এসময় ঘটনার কিছু অংশ ভিডিও করেন রুবেল। পরে বাস কুয়াকাটায় আসার পর শ্রমিকরা সংঘবদ্ধভাবে রুবেলের ওপর হামলে পড়ে। 

    এসময় রুবেল তার মোবাইল ভেঙ্গে ফেলাসহ সোনার চেইন কেড়ে নেওয়ার অভিযোগও করেন।

    মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পর্যটক পরিবারটি লিখিত অভিযোগ দিতে অস্বীকার করায় আইনগত পদক্ষেপ নেওয়া যায়নি, তবে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ