ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন রোগী ৫৩

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন রোগী ৫৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে ১৮ জন ঢাকার বাইরের।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, যে ২ জন মারা গেছেন, তারা কক্সবাজারের। তাদের নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ৩ জন মারা গেলেন।

রোগীদের মধ্যে ২২২ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চলতি বছর দেশে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন