ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ঘূর্ণিঝড় ইয়াস: পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ

    ঘূর্ণিঝড় ইয়াস: পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ঝড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন তিনি।

    সংবাদ সম্মেলনে মমতা বলেন, ঝড়ের আগে রাজ্যের বিভিন্ন এলকা থেকে মোট ১৫ লাখ ৪ হাজার ৫০৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের তিন লাখ বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর বাঁধ ভেঙেছে ১৩৪ টি। সামুদ্রিক জলোচ্ছাসের কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, মৎসসম্পদেরও ক্ষতি হয়েছে।

    মুখ্যমন্ত্রী আরও জানান, উপদ্রুত এলাকার ত্রাণশিবিরগুলোতে ইতোমধ্যে ১০ লাখ ত্রিপলসহ পর্যাপ্ত পরিমাণে চাল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। শুক্রবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।

    ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে নবান্ন। এই এলাকাগুলো হলো সন্দেশখালি, নামখানা, পাথরপ্রতিমা, বাসন্তী, ক্যানিং ১ ও ২ নম্বর ব্লক, বজবজ, দিঘা, শংকরপুর, তাজপুর, রামনগর, কাঁথি, নন্দীগ্রাম, সুতাহাটা, দেশপ্রাণ, কোলাঘাট, ও শ্যামপুর।

    এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দু’টি বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানল ভারতে। গত সপ্তাহে ভারতের গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় তওকত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী তওকতের আঘাতে অন্তত ১৫০ মানুষের মৃত্যু হয়েছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ