ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বিশৃঙ্খল পরিবেশে বরগুনায় ছাত্রলীগের সম্মেলন

    বিশৃঙ্খল পরিবেশে বরগুনায় ছাত্রলীগের সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মরণকালের স্মরণীয় বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের ২৭ তম সম্মেলন টাউন হল সিরাজ উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রোববার নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

    পতাকা উত্তোলনের সময় উপস্থিত সকলে সম্মান জানালেও মিলনায়তনের ভিতরে এ সময় সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থনে চলতে থাকে পাল্টা-পাল্টি শ্লোগান। উদ্বোধনী পর্বের পরে অতিথিরা মঞ্চে আসন গ্রহণের পরও দীর্ঘ সময় প্লাকার্ড-ফেষ্টুন নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মীরা শ্লোগান অব্যাহত রাখলে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়। 

    এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। মঞ্চে অতিথিদের পিছনের সারির আসন দখল করে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাংবাদিকদের জন্য রাখা হয়নি কোনো আসন। জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মাইক্রোফোন হাতে নিয়ে কঠোর ভাষায় উচ্ছৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করলে সম্মেলন শুরু হয়। 

    জেলা ছাত্রলীগ সভাপতি রুবায়েত আদনান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেনের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাড. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ