ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • মঠবাড়িয়ায় শিল্পী সমিতির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

    মঠবাড়িয়ায় শিল্পী সমিতির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শিল্পী সমিতির উদ্যোগে একটি অসহায় পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।

    রোববার (১৭ জুলাই) রাতে পৌর শহরের টিএন্ডটি রোডস্থ শিল্পী সমিতির অস্থায়ী কার্যালয় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক জামাল এইচ আকন, সাবেক ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান মিলন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পী সমিতির উদ্যোক্তা সুমন বেপারী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফিরোজ, শিক্ষক যুগল অধিকারী,  সংগঠনের সদস্য দেবাশীষ চৌধুরী প্রমূখ।

    জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মঠবাড়িয়া শিল্পী সমিতি বরিশালের আঞ্চলিক ভাষায় একটি গান পরিবেশন করেন। যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে ও সংগীত জগতের প্রশাংসা অর্জন করেছে। এ ছাড়াও সম্পতি মঠবাড়িয়ার সার্বিক অধিকার রক্ষায় আরও একটি আঞ্চলিক গান সচেতন মহলে সাড়া ফেলেছে। শিল্পী সমিতির কার্যক্রমের উপহার সরূপ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি শিল্পী সমিতিকে একটি সেলাই মেশিন উপহার দেন। ওই সেলাই মেশিনটি উপজেলার ছোট শিংগা গ্রামের অসহায় সুমনা রানীর হাতে তুলে দেয় হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ