ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ধুনটে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    ধুনটে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন ধুনট শেরপুরের বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি।

    সোমবার দুপুরে উপজেলা পরিষদের ইছামতী সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল,শরিফুল ইসলাম খাঁন শরিফ, আফছার আলী, আনিসুর রহমান, সিরাজুল হক লিটন, এম এ তারেক হেলাল,শফিকুল ইসলাম চাঁন, মাইদুল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা জাকারিয়া খন্দকার সুজন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম প্রমুখ।

    পরে প্রতি চেকে ২৫ হাজার করে ৫০ জন, ৬০ হাজার করে ৬ জন এছাড়াও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪৫ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানের চেক সুবিধাভোগিদের তুলে দেয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ