ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কুয়াকাটায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

    কুয়াকাটায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

    রবিবার (১৭ জুলাই) রাত দশটার দিকে কুয়াকাটা ও কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

    সরকারি অনুমোদন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কুয়াকাটা আবাসিক হোটেল সাগর কন্যা রিসোর্ট ও হোটেল আমানকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়া পচা, বাসি খাবার সরবরাহ করায় কলাপাড়ার আনিকা রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার, হোটেল আল মদিনার মালিককে ২০ হাজার ও কুয়াকাটার সী-গার্ল রেস্টুরেন্টের মালিককে ৪০ হাজার এবং জোয়ার ভাটা অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৩০ হাজার জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ