ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
  • বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    সোমবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব অ্যান্ডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জেলা বিএনপির নিজস্ব প্যাডে আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুমোদিত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ বিধায় সংগঠনের পুনর্গঠন কার্যে উক্ত কমিটি যথারীতি বিলুপ্ত ঘোষণা করা হইল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত শাখার অনুকূলে গঠিত সাংগঠনিক টিম যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

    এর ফলে সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের আহ্বায়ক পদসহ সব সদস্য পদ বিলুপ্ত হয়ে গেছে। এখন থেকে তাদের এ কমিটির কোনো বৈধতা রইলো না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ