ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে পলাতক আসামী আটক

    মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে পলাতক আসামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় রেপিড এ্যাকশন ব্যাটালিয়াল (র‌্যাব) এর হাতে মাদক মালার পলাতক আসামী সাজু (২৪) আটক হয়েছে।  র‌্যাব-৮ এর একটি দল সোমবার বিকেলে উপজেলার গুলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেন। থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) আদালতে সোপর্দ করেন। সাজু উপজেলার গুলিশাখালী গ্রামের শহীদ মিয়ার ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, একটি মাদক মামলায় ২০২১ সালে একটি মাদক মামলায় (মামলা নং-৮৭৭/২১) বিজ্ঞ আদালত সাজুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। আসামী সাজু প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এলাকার বাহিরে পালিয়ে ছিলো। র‌্যাব-৮ এর একটি দল সোমবার বিকেলে উপজেলার গুলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেন।

    তিনি আরও বলেন সাজুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আপরাধ দমনে থানা পুলিশ. ডিবি, র‌্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রয়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ