ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্রবীণ শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জী আর নেই

    প্রবীণ শিক্ষক রত্নেশ্বর চ্যাটার্জী আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাংলা ব্যাকরণে অভিজ্ঞ রত্নেশ্বর চ্যাটার্জী আর নেই। তিনি সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তাঁর মেয়ের বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গলাচিপা পৌরসভার আনন্দ পাড়ার বাসিন্দা।

     তঁর মৃত্যুতে শিক্ষক ও ছাত্র সমাজসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এষেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার বড় সাহাবাড়ি মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রত্নেশ্মর চ্যাটার্জী ব্যক্তি জীবনে একজন সহজ, সরল ও সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন। প্রাইভেট পড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে চেয়ে তিনি টিউশন ফি নিতেন না। খুশি হয়ে কোন শিক্ষার্থী টিউশন ফি দিলে তিনি নিতেন। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে কখনো তিনি রূঢ় আচরণ করতেন না। 

    তিনি প্রথমে বাউফল উপজেলার নিজ গ্রামে কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও পরে গলাচিপা উপজেলার চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। তাঁর সান্নিধ্যে এসে গলাচিপা ও বাউফলসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার শিক্ষার্থী বাংলা ব্যাকরণে দীক্ষা নিয়ে জ্ঞান অর্জন করে দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষতার সঙ্গে চাকরি করছেন। এছাড়াও সংস্কৃতিমনা এই প্রবীণ শিক্ষক বিভিন্ন নাটক, থিয়েটার ও বিশেষ বিশেষ যাত্রামঞ্চে অভিনয়ের জন্য দক্ষিণাঞ্চলে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে একটি জ্বলন্ত নক্ষত্র নিভে যায়। তিনি মৃত্যুর আগে এই শিক্ষা দিয়ে গেছেন- ‘যার যত জ্ঞান; তার অহংকার তত কম’।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ