ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। 

    আজ বুধবার গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় সংগীত ও পতাকা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কর্মকর্তা মাহাবুব আলম শিকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বীপ শিখা জয়ন্তী, মীজানুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মাদ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা, উপজেলা ক্রীড়া বিষয়ক সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী।
    উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলার আমখলা ইউনিয়নের দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে গজালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। 
      
    ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে ১৩টি বালক ও ১৩টি বালিকা মোট ২৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগমী ২৪ জুলাই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ