ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

     গ্রেফতার হওয়া হাবিবুর রহমান কাউখালী উপজেলার বিড়ালজুরী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে।  

    মামলা সূত্রে জানা গেছে, গত ছয় বছর ধরে ওই যুবকের সঙ্গে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলে । এ সময় ওই যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। সম্প্রতি ওই যুবককে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন। এমন পরিস্থিতিতে গত ১৫ জুলাই সন্ধ্যায় কাউখালী বাজারে ওই যুবকের দোকানে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয় ওই গৃহবধূ। কিন্তু এ সময় যুবক দোকানে না থাকায় স্থানীয়রা তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ওই গৃহবধূ উপায়ন্তর না দেখে থানায় মামলা করেন।  

    এ ব্যপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ